1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

রাশিয়ান নারী চিকিৎসকের মানবিক উদ্যোগ ময়মনসিংহে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ। হাড় কাঁপানো এই শীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক রাশিয়ান নারী চিকিৎসক।

শনিবার,১০ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ,দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শীতার্ত অসহায় মানুষের মাঝে প্রায় একশত কম্বল বিতরণ করেন রাশিয়ান নাগরিক ড: মারগারিতা। পেশায় তিনি একজন চিকিৎসক। তার এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করেন তরুণ ক্রিকেটার এহেমার হোসেন রাজাসহ একদল স্বেচ্ছাসেবক তরুণ-তরুণী।

কম্বল বিতরণকালে সারিবদ্ধভাবে দাঁড়ানো অসহায় মানুষের হাতে হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতের কনকনে বাতাসে এই সহায়তা পেয়ে খুশি ও স্বস্তির অনুভূতি প্রকাশ করেন উপকারভোগীরা।

নিজের অনুভূতি জানাতে গিয়ে রাশিয়ান চিকিৎসক ড: মারগারিতা বলেন, মানুষের মুখে একটু হাসি ফুটাতে পারলেই আমার ভালো লাগে। আমি সব সময় চাই বাংলাদেশের মানুষের পাশে থাকতে। আমার সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষদের সহায়তা করে যেতে চাই। একজন বিদেশি হয়েও মানবিক দায়িত্ববোধ থেকে এভাবে দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেন উপস্থিত স্বেচ্ছাসেবকরা। তারা জানান, মানবিকতার কোনো ভৌগোলিক সীমানা নেই-  এই উদ্যোগ তারই উজ্জ্বল ড: মারগারিতা উদাহরণ।

কম্বলপ্রাপ্ত অসহায় মানুষরা বলেন, “এই শীতে এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় স্বস্তি। আল্লাহ যেন এদের ভালো রাখেন।”

রাশিয়ান নারী চিকিৎসক  ড: মারগারিতার এই মানবিক উদ্যোগ নতুন করে প্রমাণ করলো-মানবিকতা কোনো দেশ, ভাষা কিংবা জাতির গণ্ডিতে আবদ্ধ নয়।

রাশিয়ান নারী চিকিৎসকের মানবিক উদ্যোগ
ময়মনসিংহে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ

মোঃ আতিকুল ইসলাম সোহাগ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট