1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আদম ফাউন্ডেশনের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

রাজারহাট প্রতিনিধিঃ

আদ ফাউন্ডেশনের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আদম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল আলম এবং স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চক্ষু শিবিরে প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। এলাকাবাসীর মাঝে এই শিবির ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করে।

আদম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সামাজিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, শিক্ষা বৃত্তি প্রদান, চিকিৎসা সেবা, স্বেচ্ছায় রক্তদান এবং অসহায় ও দুঃস্থ মানুষের খাদ্য সহায়তাসহ বহুমুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শিবির বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোহতারুল ইসলাম মিথুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট