1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

পুলিশের ৯৬ এএসপিকে বদলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও জেলায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর পিআরবি ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী শিক্ষানবিশ এএসপিদের মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতিও নেওয়া হয়েছে।

বাস্তব প্রশিক্ষণকালে সংশ্লিষ্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা যে ইউনিট বা জেলায় সংযুক্ত থাকবেন, সেখান থেকেই তারা নিয়মিত বেতন ও ভাতা গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট