1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় মোটরসাইকেল তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ দুজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাফিক পুলিশের নিয়মিত মোটরসাইকেল তল্লাশিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের আরজুল হকের ছেলে ফরজ আলী (৪০) এবং একই উপজেলার কুর্শা গ্রামের তানিস আলীর ছেলে রাজন আলী (২২)।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না জানান, আলমডাঙ্গা শহরে নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে সকাল থেকে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। দুপুরে লাল ব্রিজ এলাকায় চুয়াডাঙ্গা দিক থেকে আসা একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।

পরবর্তী সময়ে দেহ তল্লাশি করে একজনের পকেট থেকে দড়ি দিয়ে বাঁধা একটি ধারালো কাটা গিয়ার উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের সিট খুলে একটি চাপাতি ও একটি স্টিলের রড পাওয়া যায়।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসহ আটক দুজনকে থানায় নিয়ে যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট