1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

জামায়াত জোটে থাকছে না ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনি ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি জানান, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী বহাল রয়েছেন এবং সবাইকে নির্বাচনি মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো প্রার্থী যেন মনোনয়ন প্রত্যাহার না করেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত হিসেবে মনে করে রাজনীতি করে। এ কারণে দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই। পথচলা সহজ না হলেও তারা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নন, নীতি ও আদর্শের রাজনীতিই তাদের মূল লক্ষ্য। তার ভাষ্য অনুযায়ী, ১১ দলের জোটে থাকাকালে ইনসাফের প্রশ্নে দলটি বৈরিতার শিকার হয়েছে।

তিনি আরও জানান, ২৬৮ আসনের বাইরে বাকি ৩২টি আসনেও ইসলামী আন্দোলন সমর্থন দেবে। তবে কোন আসনে কাকে সমর্থন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। নীতি ও আদর্শের মিল আছে—এমন প্রার্থীদেরই সমর্থন দেওয়া হবে। কোনো আসনই সমর্থনহীন রাখা হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের সরে দাঁড়ানো ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এককভাবে বিপুলসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার ঘোষণায় নির্বাচনি মাঠে দলটির অবস্থান আরও স্পষ্ট হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট