1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিঠাপুকুরে ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও বাল্যবিবাহের অভিযোগ: উত্তাল এলাকাবাসী, শিক্ষককে শোকজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

​রংপুরের মিঠাপুকুরে এক স্কুলছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন ও পরবর্তীতে বাল্যবিবাহ করার অভিযোগ উঠেছে মো: হালিম নামে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো: হালিম,বলদিপুকুর, শাহ আবুল কাসেম দ্বীমূখি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মো: হালিম তার বিদ্যালয়েরই এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর সাথে দীর্ঘ দিন ধরে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই শিক্ষক ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে গোপনে বিয়ে করেন। আইনত ১৬ বছর বয়স বাল্যবিবাহের আওতাভুক্ত হওয়ায় এবং শিক্ষকের এমন নৈতিক স্খলনে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিদ্যালয়ের সচেতন অভিভাবক ও এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগপত্রে জানানো হয়েছে, শিক্ষক মো: হালিম নিজেই ওই ছাত্রীর সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন। তারা বলেন, “শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। সেখানে একজন শিক্ষকের এমন আচরণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। অভিযুক্ত শিক্ষক বহাল থাকলে সাধারণ শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।” স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, বিদ্যালয়ে শিক্ষার মান দিন দিন নিম্নগামী হচ্ছে, তার ওপর দুই সন্তান এবং স্ত্রী থাকার পরেও শিক্ষকের এমন কর্মকাণ্ডে অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ জানান, এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়ভাবে প্রতিবাদের ঝড় উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত তদন্ত ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট