1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

তারেক রহমান সিলেট যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখান থেকেই দলের নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

তারেক রহমান বলেন, বুধবার আমি সিলেট চলে যাব, ইনশাআল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব।

তারেক রহমান আরও বলেন, বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব।

বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, সেগুলো সকালেই চলে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট