1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র সহ তিন চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

​মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে ৭০৪১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, নগদ ৩ লক্ষ ২ হাজার টাকা, ১টি চাইনিজ কুড়াল, ১০টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সহ চিহ্নিত দুর্ধর্ষ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ ব্রিফিং জানানো হয় মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের চরখাগদি এলাকায় তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট মোঃ রাশেদ এই অভিযানের নেতৃত্ব দেন। রাত ১টা ৩০ মিনিটে শুরু হওয়া শ্বাসরুদ্ধকর এ তল্লাশি অভিযান চলে ভোর রাত ৪টা পর্যন্ত। অভিযানে চরখাগদী এলাকার মোশাররফ তালুকদারের পুত্র মোঃ আকতার তালুকদার (৪৭), মোদারেস খানের পুত্র মোঃ সোহাগ খান (২৭) ও মৃত- আঃ মান্নান বেপারীর পুত্র মোঃ ইমন বোপারী (৩২)-কে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িতের কথা স্বীকার করেছে। তাদের গ্রেফতারে এলাকার মানুষের মাঝে স্বস্তির বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এ কার্যক্রমকে অত্যন্ত সাধুবাদ জানিয়ে সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করে যুব সমাজকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদক কারবারী সহ যে কোনো সন্ত্রাসী ও বেআইনিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। পরে জব্দকৃত আলামতসহ আসামিদের মাদারীপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট