1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩০০ আসনে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ চলছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রতীক বরাদ্দ শুরু হয়।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭ জন।

২৯৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন।  গত সোমবার ও মঙ্গলবার ২৯৮ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এসব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আজ বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন।

সাধারণত নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫– এর ১৮ নম্বর ধারায় প্রচারের সময়ের উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহের আগে কোনো নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না এবং ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করবেন। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবারের আগে প্রচার শুরু করতে পারবেন না প্রার্থী ও তাদের সমর্থকরা।

বুধবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার করলে তিন সপ্তাহের বেশি সময় প্রচার চালানো হয়ে যায়। সেজন্য তফসিল ঘোষণার সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ২৯৮ আসনে সরে দাঁড়িয়েছেন ৩০৫ জন, আর প্রত্যাহার শেষে এক হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল।

গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৮৫ জন। বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন এক হাজার ৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯ জন। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন।

আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট