1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

‍‍`শাস্তি‍‍` সিনেমায় চঞ্চল-পরীমণির জুটি!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঢাকা: চলতি বছরের শুরুতেই আলোচিত নায়িকা পরীমণিকে কেন্দ্র করে নতুন একটি চলচ্চিত্রের ঘোষণা আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন লিসা গাজী।

জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে দুই প্রধান তারকাই উপস্থিত থাকবেন।

নির্মাতার বক্তব্য অনুযায়ী, রবীন্দ্রনাথের এই গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরীমণি ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আরও অনেক গুণী অভিনয়শিল্পী এই ছবিতে যুক্ত থাকবেন।

সোমবার  (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সব বিস্তারিত তথ্য জানানো হবে। গত বছর পরীমণি বিভিন্ন ঘটনায় বেশ আলোচনা-সমালোচনার মধ্যে থাকলেও এই সময়ে তার কোনো নতুন সিনেমাই মুক্তি পায়নি।

‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ হয়েছে বটে, কিন্তু মুক্তির বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য আসেনি। এছাড়া গত বছরের শুরুর দিকে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এসেছিল। কিন্তু এখন পর্যন্ত শুটিং শুরুর কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই নির্মাতার ‘উৎসব’ সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট