1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রেকর্ড উচ্চতায় সোনা-রুপার দাম, বাড়াচ্ছে ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স রুপার দাম ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দামও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রুপার স্পট মূল্য ৫ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ১০১ ডলারে। আর সোনার দাম এখন পাঁচ হাজার ডলার ছুঁইছুঁই করছে। নতুন বছরের শুরুতেই সোনা-রুপার এমন দামবৃদ্ধি মূল্যবান ধাতুর বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, খুচরা বিনিয়োগকারী এবং গতি-নির্ভর কেনাকাটার চাপের পাশাপাশি ভৌত বাজারে দীর্ঘদিনের সরবরাহ ঘাটতির কারণেই রুপার দামে এই অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে। গহনা, ইলেকট্রনিক্স এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান ধাতুটি বিনিয়োগ মাধ্যম হিসেবেও ব্যাপক চাহিদা পাচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এর আগে, গত বছরে রুপার দাম লাফিয়ে বেড়েছিল ১৪৭ শতাংশ, যা ১৯৮৩ সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি।

এদিকে, শুক্রবার সোনার দামও রেকর্ড প্রতি আউন্স ৪ হাজার ৯৮৮ ডলারে পৌঁছেছে, যা পাঁচ হাজার ডলারের খুব কাছাকাছি।

ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ মাইকেল উইডমারের মতে, মৌলিকভাবে ন্যায্য রুপার দাম হওয়া উচিত প্রায় ৬০ ডলার। তার কথায়, সৌর প্যানেল উৎপাদনকারীদের চাহিদা সম্ভবত গত বছরেই চূড়ায় পৌঁছেছে এবং অতিরিক্ত দামের কারণে সামগ্রিক শিল্পচাহিদাও চাপের মুখে পড়ছে।

গত ১৪ বছরে প্রথমবারের মতো মাত্র ৫০ আউন্স রুপা দিয়ে এক আউন্স সোনা কেনা সম্ভব হচ্ছে। গত এপ্রিলে এই অনুপাত ছিল ১০৫ আউন্স। তবে অনেকের মতে, রুপার এমন অতিরিক্ত ভালো পারফরম্যান্স টেকসই না-ও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট