1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে সাড়ে তিনশো জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। কমপক্ষে ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। খবর, এএফপি’র।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এসময় বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি।

কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে নথিবদ্ধ ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিলেন। মধ্যরাতের পর সম্ভবত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে ফেরিটি। কারণ ডুবে যাওয়ার মতো তেমন প্রতিকূল আবহাওয়া তখন ছিল না। যাত্রার শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ডুবে যায়।

ফিলিপাইন দেশটি অনেক দ্বীপের সমন্বয়ে গঠিত। দ্বীপগুলোর মধ্যে আন্তঃযোগাযোগে ব্যবহার করা হতো কার্গো ও যাত্রীবাহী ফেরিটি। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে মাছ ধরার নৌকা, নৌ বাহিনীর জাহাজ, নজরদারি বিমান, হেলিকপ্টার।

দুর্যোগ মোকাবিলা দফতরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ জানান, আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, সাড়ে ১১ কোটি জনসংখ্যা ও অসংখ্য দ্বীপ অধ্যুষিত ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল ব্যাপার নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এমনকি ১৯৮৭ সালের ডিসেম্বরে মধ্য ফিলিপাইনে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ডোনা পাজ নামে একটি ফেরি ডুবে ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট