1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেতাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল হক নুরকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নতুনহাট মোড়ে এই মিছিল হয়। এসময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম দেন জামায়াত নেতারা।

জামায়াতের অভিযোগ, রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় একটি প্রচার মিছিল যাওয়ার সময় বিপরীত দিকে থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি যাচ্ছিলো। এসময় সাবেক এমপিপুত্র রুবাইত ইবনে হারুন রাফি গাড়ি থেকে নেমে কলার ধরে মারধর ও হত্যাচেষ্টা করা হয় জামায়াত নেতা আজিজুল হক নুরকে। এসময় জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে আসলে চলে যান হারুন ও তার ছেলে। গাড়ি যাতে নির্বিঘ্নে যায় তাই মিছিল নিয়ন্ত্রণ করার সময় এই হামলার দাবি জামায়াত নেতাদের।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম জানান, এনিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট