1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত,মির্জা ফখরুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। সবাই আমাকে স্যার বলে,আমরা রাজনীতির নামে ব্যবসা করি না।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্য বারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা। এবার নৌকা নেই। নৌকার যিনি কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।

সোমবার(২৬ জানুয়ারি) সদর উপজেলার খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ।

সমাবেশের একপর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দী জামায়াতের দেলাওয়ার এর প্রশসংসা করে বলেন, এবারে যে নতুন মার্কা রয়েছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে নাম দেলাওয়ার। এ এলাকারি ছেলে সে। বেশ ভালো ছেলে, তবে বয়স কম। লেগে থাকলে আগামীতে অনেক ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে,সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, আমরা এম পি ছিলাম, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত, কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড়দল । বিএনপি জনগনের অধিকার রক্ষা করে। মা বোনদের অধিকার রক্ষা করে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন দল বা পার্টিও বদনাম করতে চাইনা। ওটা আমার অভ্যাসের মধ্যেও নেই। শুধু এটুকু বলতে চাই যে, ১৯৭১ আমাদেও অস্তিত্ব। যুদ্ধ করে সে সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সেসময় পাকিস্তান বাহিনীকে যারা সাহায্য করেছে জনগণের বিরুদ্ধে তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা তাদের আমরা ভোট দিতে পারিনা।

তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোন সংখ্যালঘু নাই যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরিক। সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দিবে। পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট