1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

আজ তিন সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারে আজ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ দিন দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এই সফরে ঢাকা ফেরা পর্যন্ত তিন স্থানে সমাবেশে অংশ নেবেন তিনি

তারেক রহমানের আগমন ঘিরে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপি নেতাদের আশা, এই জনসভা স্মরণকালের বড় জমায়েতে পরিণত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

সোমবার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। সফরে সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সফরে বিএনপির চেয়ারম্যান আজ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ, গাজীপুর রাজবাড়ী মাঠ ও উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশ শেষে গুলশানে বাসভবনে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট