1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো কাজে আসবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ প্রকৃত পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের শর্ত হলো গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে ফ্যাসিবাদ, জোরপূর্বক দখলদারি ও চাঁদাবাজির রাজনীতি আর চলবে না। তার ভাষায়, “১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। কিন্তু ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করেও কোনো কাজে আসবে না।”

তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনে জয়ী হওয়ার আগেই বিরোধী মত দমনে সহিংসতা চালায় এবং মা-বোনদের ওপর হাত তোলে, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে—সে প্রশ্ন থেকেই যায়।

জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস হলে দেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না। এ কারণেই ‘নতুন ফ্যাসিস্টরা’ গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত জনতার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে, এখানে পরিবার বা দলের স্বার্থ নয়, জনগণই মুখ্য। “দাঁড়িপাল্লার মাপে কোনো কারচুপি হবে না,”—বলেন তিনি।

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া বা নারীদের লাঞ্ছিত করার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ বাধা দিলে বা নারীদের ওপর নিপীড়ন চালালে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিরাপদ বাংলাদেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “১৭ বছর ধরে নির্যাতনের শিকার হলেও জামায়াত মানুষের পাশে ছিল। এই দল দেশের অন্যতম মজলুম রাজনৈতিক শক্তি।”

বিএনপির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দলটি যদি নিজেদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে চায়, তাহলে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত। তবে কেউ উসকানি দিলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দেশজুড়ে বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতায় গেলে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে বেকার ভাতা নয়, বরং বেকারদের দক্ষ করে কর্মসংস্থানের দিকে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগার এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট