1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়: ইসি সানাউল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে। এটা আমাদের দুশ্চিন্তার কারণ। আবার স্বস্তিরও কারণও আছে, ১৩ ডিসেম্বর থেকে শুরু করে পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে ডেভিল হান্ট ফেইজ-২ শুরুর পর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে-২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে, যেন কেউ (সন্ত্রাসী) এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে করে। আনসার বাহিনীর জন্য বলবো কোনও ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ গত নির্বাচন গুলোতে এটিই বড় একটি চ্যালেঞ্জ ছিল।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট