1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

এক মার্কিন ডলারে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দর আরও কমেছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রা ইতিহাসে সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। ওই দিন মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া গেছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।

মুদ্রা বিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট এ তথ্য জানিয়েছে। এর আগের দিন এক ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল ১৫ লাখ। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য কমেছে প্রায় দেড় লাখ রিয়াল।

গত মাসের শেষদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বোনবাস্ট জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় আঞ্চলিক বাজার— যেমন ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তে— ইরানি রিয়ালের প্রকৃত দর সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। তার এই ঘোষণার পর বাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে নৌ অবরোধ সৃষ্টি করতে পারে। পাশাপাশি ইরানের তেল ও গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট