1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় তিন দিনে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় টানা তিন দিনের অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) থেকে সোমবার (২৬ জানুয়ারি) পর্যন্ত কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত এবং একজন তদন্তে উঠে আসা আসামি বলে জানিয়েছে র‍্যাব।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ২৪ জানুয়ারি মামলার এজাহারভুক্ত আসামি আলীরাজ হাসান ওরফে সাগর (২৮)–কে কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নগরের খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপর এজাহারভুক্ত আসামি মো. মিজানকে (৫৩)। পরে ২৬ জানুয়ারি মামলার তদন্তে প্রকাশ পাওয়া আসামি মো. মামুন (৩৮)–কে নগরের বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং ‘মনা’ নামে একজন তথ্যদাতা গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (২২ জানুয়ারি) র‍্যাবের একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও র‍্যাব সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় একটি রাজনৈতিক কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে লোকসমাগম হয়। এ সময় একটি নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতির তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। অভিযানের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে চার র‍্যাব সদস্য ও একজন তথ্যদাতাকে আটকে রেখে তাঁদের মারধর করা হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে সহিংসতার ঝুঁকিতে রয়েছে। সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষ চলে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট