1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

সাংবাদিকদের কার্ড জটিলতা, রোববারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। তা না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এ তথ্য জানান।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হলেও এখন পর্যন্ত নীতিমালার সংশোধন হয়নি।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে সাংবাদিকদের জন্য কার্ড ও স্টিকার আবেদনের নতুন একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি নয়। এতে বর্তমানে যেমন সমস্যা হচ্ছে, ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হবে।

কাজী জেবেল আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য কমিশন থেকে যে কার্ড ও গাড়ির স্টিকার প্রদান করা হয়, সেটির জন্য এবার নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি এই পদ্ধতি মোটেও ব্যবহারপোযোগী নয়। স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড প্রদান করা বাস্তবসম্মত হবে না।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে জানিয়েছে যে নতুন নীতিমালার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে আগামী রোববারের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে; সম্ভব হলে এর আগেই। যদি সমাধান না হয়, তাহলে আমরা আবার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট