ক্রাইম রিপোর্টারঃ
নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলাধীন বাউসী ইউনিয়নের কান্দাপাড়া পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল শেখ এর ছেলে মোঃ গিয়াস উদ্দিন এর অপকর্ম দিন দিন বেড়েই চলেছে অভিযোগ ভোক্তভোগী পরিবারবর্গের। সূত্রে জানা যায় গত ১৯৯১ সালে গিয়াস উদ্দিন ৪৫ শতাংশ জমি বিক্রি করে একই গ্রামের মৃত মোঃ পশর আলী এর ছেলে মোঃ রফিজ মিয়া এর কাছে সাফ কাওলা মূলে। উক্ত জমি সেই থেকে তারাই কৃষি চাষাবাদ করে আসছে।ওই জমির উপর দিয়ে,গ্রাম থেকে একটি কাঁচা রাস্তা রয়েছে ওই রাস্তাটি গ্রাম্য বাসীর উদ্যোগে পূর্ন সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে। পূর্ব রাস্তাটি কাজ সম্পূর্ণ কিন্তু ওই জমি কাছে যাবার পর জমির বিক্রেতা গিয়াস উদ্দিন ও আর লোকজন বাধা দেয় এবং চাঁদা দাবি করে। এই নিয়ে পুরো গ্রাম জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠে,পরে গিয়াস উদ্দিন ওই জমি উপর পূর্বের একটি দলিল বের করে,ওই জমি তার স্ত্রী নামে কাওলা দেওয়া। এই খবর গিয়াস উদ্দিন ও তার স্ত্রী গোপন রেখে উক্ত জমি বিক্রি করে এবং দখল দেয়।এখন গ্রামবাসী কাছ থেকে গিয়াস উদ্দিন চাঁদার টাকা আদায় করতে গেলে ওই দলিল বের করে রাস্তা কেটে ফেলে এবং গ্রাম জুড়ে চাঁদাবাজ, প্রতারক, পরধন লোভী, সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে ভুক্তভোগী পরিবারবর্গ ও গ্রামবাসী। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবারবর্গ।