1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতির পদত্যাগ, জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি ছাত্রদলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এরপর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি দলটিতে যোগদান করেন।
এ সময় নওগাঁ-৪৬/১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বিদ্যুৎ চন্দ্র মাহাতোকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। গতকাল বিকাল ৪:৩০ মিনিটে নিয়ামতপুর হ্যালি প্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তাকে বরণ করে নেওয়া হয়।

জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তিনি বলেন,
“ভিন্নধর্মী হয়েও বিদ্যুৎ মাহাতোর এই সাহসী ও আদর্শভিত্তিক সিদ্ধান্ত তরুণ প্রজন্মকে আরও উজ্জীবিত করবে। তার এই যোগদান জামায়াতের রাজনীতিকে নতুন গতি দেবে।”
বিদ্যুৎ চন্দ্র মাহাতো তার বক্তব্যে বলেন,
“দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আদর্শগত চিন্তা থেকে আমি নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জামায়াতে ইসলামীকে একটি আদর্শভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংগঠন মনে করেই এতে যোগদান করেছি।”
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, বিদ্যুৎ চন্দ্র মাহাতোর পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তারা মন্তব্য করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ চন্দ্র মাহাতোর যোগদানের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তরুণ সমাজের মধ্যে আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহ বাড়বে।
উল্লেখ্য, বিদ্যুৎ চন্দ্র মাহাতো দীর্ঘদিন নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার পদত্যাগ ও দল পরিবর্তনের ঘটনা ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট