1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গাজায় ইসলায়েলের হামলা, শিশুসহ নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি উপেক্ষা করে পুনরায় নৃশংস হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে চালানো এই নির্বিচার হামলায় ছয় শিশুসহ অন্তত ৩১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী গাজা সিটির জনবহুল এলাকা থেকে শুরু করে মানবিক অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার আল-মাওয়াসি পর্যন্ত লক্ষ্যবস্তু বানিয়েছে। এই নতুন হামলায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দিনের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত পুলিশ সদরদপ্তরে। সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। এর আগে ভোরের আলো ফোটার সাথে সাথেই দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। সেখানে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ছয়টি নিষ্পাপ শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা মানুষগুলো ঘুমের মধ্যেই ইসরায়েলি কামানের গোলায় ছিন্নভিন্ন হয়ে গেছে।

সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই নতুন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করে নিরীহ বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট