1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

দুই ঘণ্টার ব্যবধানে ভারতে দুই দফা ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ভারতের দুটি ভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে প্রথমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং পরে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রিতে।

এরপর ভোর ৫টা ৩৫ মিনিটে একই মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পাত্তান এলাকায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি এবং এটি ‘সিসমিক জোন–৫’-এর অন্তর্ভুক্ত। অতীতে এই অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বিশেষ করে ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ ভূমিকম্পের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সৃষ্ট সুনামিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছিল। সেই স্মৃতি এখনো অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত অগভীর ভূমিকম্প গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, এ ধরনের কম্পনের প্রভাব দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে ভূমিকে তীব্রভাবে নাড়িয়ে দেয়, যা ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট