1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

শৈত্যপ্রবাহের সঙ্গে শিলাবৃষ্টির বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করলেও আবহাওয়ার দাপট এখনই পুরোপুরি কাটছে না। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এ ছাড়া দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে বলেও জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ফেব্রুয়ারির পুরো মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং অনেক ক্ষেত্রে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কিছু এলাকায় ১ থেকে ২ দিন বজ্রসহ বৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট