1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ঢাকা: নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের দুই গোলই আসে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট ঠিকভাবে বুঝতে না পারায় তার হাতে লেগে বল পড়ে যায় গোলপোস্টের সামনে। সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস সহজেই বল জালে জড়ান।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৩৯ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্ত দিয়ে করা ক্রসে ভারতের রক্ষণভাগকে ছাপিয়ে যান ফরোয়ার্ড আলপি আক্তার। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ দক্ষতায় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণাত্মক খেলা অব্যাহত ছিল। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা।

অন্যদিকে খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি ভারত। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট