1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

নির্বাচনের আগে পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির দাবিতে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করছেন। গত তিনদিন টানা কর্মবিরতির পর আগামী বৃহস্পতিবারও তারা কর্মবিরতি পালন করবেন। এতে সরকারি অফিসগুলোতে কার্যক্রম স্থবির হয়ে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, কর্মচারীদের আন্দোলন যৌক্তিক হলেও নির্বাচনের ঠিক আগে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, উপদেষ্টা পরিষদের সভায় পে-স্কেল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। নির্বাচনের আগে গেজেট জারির সম্ভাবনা নেই।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরের মধ্যে স্থিতিশীল হয়েছে। তিনি উল্লেখ করেছেন, আগের সরকারের কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমেছে।

ড. সালেহউদ্দিন বলেন, “পে-স্কেলের জন্য অর্থের যোগান রাখা হয়েছে। তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এই সরকারের বরাদ্দ পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে না।” এছাড়া তিনি জানান, গণভোটের কারণে এবারের নির্বাচনে বরাদ্দ স্বাভাবিকের চেয়ে বেশি প্রয়োজন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট