1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাথর দিয়ে মানুষ মারার দৃশ্য জনগণ আর দেখতে চায় না: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট যাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে গোটা বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল। সেই দেশে আমরা আর হানাহানি-মারামারি-কাটাকাটি এবং ধর্ষণের সেঞ্চুরি কিংবা এমসি কলেজে মা-বোনের ইজ্জতহানি দেখতে চাই না। পাথর দিয়ে মানুষ মারার দৃশ্যও জনগণ আর দেখতে চায় না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমুহুনী শহীদ আফনান চত্বরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, আগামী ১২ তারিখ হবে গোটা দুনিয়াব্যাপী ইনসাফের আলোকবর্তিকা, ১৯৭৭ সালে যে কাফেলা নিয়ে যাত্রা শুরু করেছিল, ৫৫ হাজার বর্গমাইলের সেই আলোর দ্যুতিকে ছড়িয়ে দিবে ইসলামী ছাত্রশিবির। সুতরাং কেউ যদি আমাদের ভোটাধিকার, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসমাজের অধিকার এবং আমাদের ওপর আর নির্যাতনের স্টিম রোলার যদি কেউ আর পরিচালনা করে বাংলাদেশের ছাত্রসমাজ ১২ তারিখে আরেকটি জুলাই আন্দোলন শুরু করবে। জুলাই যোদ্ধারা হাজারো শহীদ হয়েছে, যদি লক্ষ প্রাণ আবার দিতে হয় ছাত্রশিবিরের কাফেলা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম একদিন আসবে, মায়েরা তাদের সন্তানকে ইসলামী ছাত্রশিবিরের হাতে তুলে দিবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর কলেজসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সুতরাং আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। যারা জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আগামীর বাংলাদেশ তাদের নেতৃত্বেই পরিচালিত হবে। এ সময় লক্ষ্মীপুরের জনপদকে সন্ত্রাস, মাদকমুক্ত এবং সব ধর্মের মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে শপথ নেওয়ার আহ্বান জানান ড. রেজাউল করিম।

এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর শহরের ঝুমুর জুলাই চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে উত্তর তেমুহুনী গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রশিবির, শহর ছাত্রশিবিরসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট