1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করব না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নীলফামারী: পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এক বিন্দুও আপস করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক পার্সেন্ট কারো সাথে আপস করবো না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয় হোক। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে ব্যাপারে আমরা সতর্ক আছি। যেহেতু এটা নতুন একটা জিনিস। এটার সুষ্ঠুতার ব্যাপারে এক বিন্দুও আপস করবো না। এটা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে ইসি মাছউদ বলেন, ‘এটা সত্য যে একটা প্রোপটে অনেক অস্ত্র লুট হয়েছে। কিন্তু আমি যতদূর জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি, এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে।’ যদি টুকটাক কিছু অস্ত্র থেকেও থাকে, সেটি নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে প্রতিকূল কোনো পরিবেশ সৃষ্টি করবে না।

মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট