1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

লীগ সক্রিয় হয়েছে, সবাই নিরাপদ স্থানে সরে যান: ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

শহিদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে এবং পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করে আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কতামূলক পোস্টে এ অভিযোগ করা হয়। সেখানে বলা হয়, আওয়ামী লীগের লোকজন সাধারণ মানুষের সঙ্গে মিশে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। একদিকে শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলন চলছে, অন্যদিকে পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।

পোস্টে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। এজন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

এদিকে আন্দোলনের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ একাধিক শীর্ষ নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট