1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

ঝালকাঠি -১ আসনের রাজাপুরে বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষে প্রতীকের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি -১ (রাজাপুর -কাঠালিয়া) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। এ্যাড, তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নান্টু মৃধা, ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম হোসেন, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ,সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, রাজাপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি প্রমূখ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন,
আপনারা আমার উপর ভরসা রাখেন আগামী ১২ তারিখ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আশাকরি। আগামী ১৩ তারিখ আপনাদের নিয়ে বিজয় মিছিল করব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় নেতাকর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেনী পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিত ছিল চোখে পড়ার মত। জনসভা শেষে নেতাকর্মীদের নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট