1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

একতরফা প্রেমে ব্যর্থ হয়ে ক্লাসরুমে ঢুকে সহপাঠীকে গুলি করে হত্যার পর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্র।

সোমবার ভারতের পাঞ্জাব প্রদেশের তরণতারণ জেলার উসমা গ্রামে অবস্থিত ‘মাই ভাগো ল-কলেজে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম সন্দীপ কৌর এবং হামলাকারী ছাত্রের নাম প্রিন্স রাজ। তাঁরা দুজনেই ওই আইন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে গভীর শোক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার সকালে ক্লাস শুরু হওয়ার পরপরই প্রিন্স রাজ শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই বসে থাকা সন্দীপ কৌরের মাথায় খুব কাছ থেকে গুলি করেন তিনি। এরপর শ্রেণিকক্ষের বাইরে বেরিয়ে পুনরায় গুলি লোড করে নিজের মাথায় চালিয়ে দেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একতরফা প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর অবস্থায় প্রিন্স রাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

কিভাবে একজন ছাত্র কলেজের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারল এবং এই পিস্তল সে কোথা থেকে সংগ্রহ করেছে, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাস থেকে অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আইন কলেজের মতো জায়গায় এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট