1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

লালমনিরহাটে আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে উৎসবমুখর পরিবেশে ৫ হাজার ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বাহিনীর মূল আদর্শ—‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মহাপরিচালক বলেন, “নির্বাচনের সময় সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষায় এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমাদের সদস্যরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো বিচ্যুতি সহ্য করা হবে না।”

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের প্রস্তুতির সার্বিক পর্যবেক্ষণ করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে পারে এমন যেকোনো অপতৎপরতা বা সহিংসতা রুখে দিতে সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া রংপুর রেঞ্জের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম, ৩৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুস সামাদ, জেলা কর্মকর্তা মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে উপস্থিত থেকে সদস্যদের দিকনির্দেশনা দেন।

সমাবেশ শেষে উপস্থিত সদস্যরা দেশ ও জাতির কল্যাণে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার শপথ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই আয়োজনে উপস্থিত থেকে সদস্যদের উৎসাহ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট