1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া: যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মো. সজিব উদ্দিন (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২,বগুড়া, শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে গাবতলী থানার মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব জানায়, সজিব উদ্দিনের সঙ্গে ভিকটিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। যৌতুকের টাকা না পেয়ে বিভিন্ন সময় ভিকটিমের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টাকা দিতে অস্বীকৃতি জানালে সজিব উদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় একটি বাঁশের লাঠি দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করলে তা ভিকটিমের ডান হাতে লাগে। এতে তার হাতে গুরুতর ফোলা ও জখম হয়।
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২৩, তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ১১(কক)/৩০)।
র‍্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গাবতলীর মাঝপাড়া রামেশ্বরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সিপিএসসি, বগুড়ার একটি চৌকস অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট