1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য অতিরিক্ত ২৮৫ কোটি ৭৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য একটি ডিও লেটার প্রস্তুত করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদন পেলেই তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষকদের উৎসব ভাতা ধাপে ধাপে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব তৈরি হয়েছে। অনুমোদন মিললে অর্থ ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। অর্থ ছাড়ের ওপরই ভাতা বৃদ্ধির সময় নির্ভর করবে।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পান। এতে সরকারের ব্যয় হয় ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা।

সূত্র জানায়, স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ভাতা ১০ শতাংশ বাড়াতে অতিরিক্ত ১৯০ কোটি টাকা প্রয়োজন হবে। আর মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে প্রয়োজন হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট