1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকালে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই দুজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এরপর তারা দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন। আর কায়সার কামাল দলের আইন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগ করেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা হাফিজ উদ্দিন নিজের পদত্যাগ পত্রে স্পিকার হওয়ার বিষয়টি উল্লেখ করে লেখেন, সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

একই কারণ উল্লেখ করে পদত্যাগপত্র লেখেন ব্যারিস্টার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী- রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদগুলো নির্দলীয় বা সাংবিধানিক পদ হিসেবে বিবেচিত। এসব পদে অধিষ্ঠিত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদ-পদবীতে থাকতে পারেন না।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য হওয়ার যোগ্য থাকেন না; এমনকি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।

এছাড়া সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধ্য এবং সংসদের কার্যক্রম পরিচালনার সময় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট