1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

ঢাকাসহ ১৪ জেলা প্রশাসক নিয়োগ, সবাই বিএনপির নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া সবাই বিএনপির জেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এই দফায় ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

ঢাকা জেলা পরিষদে প্রশাসক করা হয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতা ইয়াছিন ফেরদৌস মোরাদকে। নীলফামারীতে জেলা বিএনপির মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে একেএম মমিনুল হক, পাবনায় মোহাম্মদ জহুরুল ইসলাম এবং নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক দায়িত্ব পেয়েছেন।

বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক, গাজীপুরে ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান এবং নরসিংদীতে তোফাজ্জল হোসেনকে প্রশাসক করা হয়েছে।

এ ছাড়া ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহম্মেদ আলী, চাঁদপুরে একেএম সলিম উল্যা সেলিম এবং ফেনীতে এম এ খালেককে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন ১৪ জনসহ দুই দফায় মোট ৫৬ জনকে এই দায়িত্ব দেওয়া হলো। এরও আগে দেশের ১১টি সিটি করপোরেশনেও প্রশাসক পদে বিএনপি নেতাদের বসানো হয়।

সর্বশেষ নিয়োগের মধ্য দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে বিএনপি-সম্পৃক্ত নেতাদের প্রাধান্য আরও স্পষ্ট হয়ে উঠল বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট