1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন,অস্ত্র উদ্ধার করতে সরকার ব্যর্থ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়েছে বলে আমি মনে করিনা। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন,এটি সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার(১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আলমগীর বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বুঝা যাবে।

পানি চুক্তি নিয়ে তিনি বলেন,জনগণের সাথে আমাদের একটা কমিন্টমেন্ট আছে। আমরা তিস্তা,পদ্মা এবং অভিন্ন নদি যতগুলো আছে, সেগুলোর সব গুলোর ব্যাপারে আমরা ভারতের সাথে এঙ্গেজ করবো। আমরা তাদের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো। দুটি দেশের পারস্পরিক যে সম্মান সেটা মাথায় রেখেই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো। আমরা যদি ভারতের সাথে সঠিক ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তবে তাদের বিরুপ আচরণ কমে যাবে।

ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নি:সন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে।  আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত।

বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে সরকার গঠন হলে ফ্যাসিস্ট সরকার গঠন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, যারা সব সময় ফ্যাসিস্টদের ভয় করে এসেছে, নিজেরা কোন কাজ করেনা,বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা এসব নিয়ে ভয় করিনা। আমরা ফ্যাস্টিকে তাড়াতে জানি, মারতেও জানি মার খেতেও জানি।

এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলীসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট