1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

ভেদরগঞ্জে ফসলি জমির মাটি কাটার সময় পুলিশের অভিযানে ভেকু জব্দ

রিয়াজ মিয়া
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষকের তিন ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার সময় ভেকু মেশিন-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল।

এর আগে রোববার দিনগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উলজেলার নাজিমপুর এলাকার ইব্রাহিম কাজীর ছেলে সুলতান কাজী (৪২), মজিদ শেখের ছেলে রবিউল শেখ (৫৫) ও মাসুদুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাপরাইল এলাকার মোঃ মতি মাল তার জমিতে দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে আসছেন। শনিবার দিনগত রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই জমি থেকে জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে মাটির টপ সয়েল কেটে নেওয়া শুরু করেন সুলতান কাজী ও তার সহযোগীরা। বিষয়টি মতি মাল মুঠোফোনের মাধ্যমে পুলিশকে জানালে সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক লোকনাথ মল্লিকসহ একটি ফোর্স ঘটনাস্থল পাঠান।

এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পরে তাদের আটক করে ও মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, জোরপূর্বক তিন ফসলি জমির মাটি কাটার উপরাধে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট