1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

মাদারীপুর শিবচরে লুন্ঠিত ৪৬২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধিঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর থেকে লুন্ঠিত কাভার্ডভ্যানসহ এলপিজি’র ৪৩২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে ঢাকার আশুলিয়া থেকে ১৩ লাখ টাকা মূল্যের এই গ্যাস সিলিন্ডার উদ্ধার করা গেলেও পালিয়ে যায় অভিযুক্তরা।

জানা যায়, গত ৮ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৪ শ ৬২ পিস গ্যাস সিলিন্ডার নিয়ে একটি কাভার্ডভ্যান বাগেরহাটের মংলা যাচ্ছিল।

মাঝপথে রাতে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকায় আসলে মুখোশ ধারী একদল ডাকাত কাভার্ডভ্যানটি গতিরোধ করে। চালক আসলাম খান ও তার সহযোগি রিফাতকে কুপিয়ে জখম করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সিলিন্ডার ভর্তি গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায় যায় ডাকাতরা।

পথিমধ্যে আহতদের সড়কে ফেলে রেখে যায় তারা। পরদিন এই ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা হয়। মামলার পরে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা জেলার আশুলিয়ার গকুলনগরে ডাকাত মেহেদি হাসান আতিকের গোডাউন, বাসা ও দোকানে অভিযান চালায় পুলিশ। পরে আতিকের বাসার তালা ভেঙে  তল্লাসী করে লুন্ঠিত ৪শ’ ৬২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতি হওয়ায় কাভার্ডভ্যানও। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা।

মাদারীপুরের সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় দ্রুত উদ্ধার হয়েছে লুন্ঠিত গ্যাস সিলিন্ডার ও কাভার্ডভ্যান। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট