1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

রত্নাই নদীর জরাজীর্ণ সেতু এখন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল করছে আদিতমারীর হাজারো মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রত্নাই নদীর ওপর নির্মিত প্রায় তিন দশকের পুরোনো একটি সরু সেতু বর্তমানে স্থানীয় মানুষের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় সেতুটির রেলিং ভেঙে পড়েছে এবং পিলারে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এই জরাজীর্ণ সেতু দিয়েই প্রতিদিন দুর্গাপুর ও ভেলাবাড়ি ইউনিয়নের হাজারো মানুষ জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

স্থানীয়রা জানান, কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের উৎপাদিত ধান, চাল, ভুট্টা ও সবজি জেলা শহরে নেওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম দুর্গাপুর–ভেলাবাড়ি সড়ক। ওই সড়কের ওপর ১৯৯৩ সালে নির্মিত সেতুটি অত্যন্ত সরু হওয়ায় একসঙ্গে দুটি বড় যান চলাচল করতে পারে না। একটি বড় গাড়ি উঠলে অপর প্রান্তে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়।

বর্তমানে সেতুটির অবস্থা এতটাই নাজুক যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তারা জানায়, প্রতিদিন স্কুল ও কলেজে যাওয়ার সময় ভাঙা সেতু পার হতে চরম আতঙ্কের মধ্যে থাকতে হয়।

কৃষিপণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক ও পিকআপ চালকদের অভিযোগ, সেতুর রেলিং না থাকায় এবং পিলারে ফাটল ধরায় ভারী মালামাল নিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে এই এলাকার কৃষিপণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কাওছার আলম বলেন, সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি পুন:নির্মাণের জন্য চলমান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। নকশার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করে নতুন সেতু নির্মাণকাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সেতুটি দ্রুত প্রশস্ত করে নির্মাণ করা হলে দুর্গাপুর ও ভেলাবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে। একই সঙ্গে স্থানীয় কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন আরও সহজ ও নিরাপদ হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট