1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণ বিধি নিয়ে প্রতিদ্বন্দ্বী  প্রার্থীদের সাথে মতবিনিময় ও ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
oplus_0
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  গাইবান্ধা জেলার  পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে  নির্বাচন আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  সকাল দশটায়  গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট এবং ত্রয়োদশ নির্বাচনের গণভোট  ও জাতীয়  নির্বাচনের  রিটার্নিং অফিসার  মোহাম্মদ মাসুদুর  রহমান মোল্লার সভাপতিত্বে ২১-১-২০২৬ ইং তারিখ বুধবার  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পরে সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনের প্রার্থীর মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। গাইবান্ধা জেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ৪০ জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করেন। এবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া (ধানের শীষ), পরমানন্দ দাস (কাঁচি), মোছা. ছালমা আক্তার (কলস), মো. কওছর আজম হান্নু (প্রজাপতি), মো. মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), মো. মোস্তফা মহসিন (ঢেঁকি), মো. রমজান আলী (হাত পাখা), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল)।
গাইবান্ধা-২ (সদর) আসনে আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মিহির কুমার ঘোষ (কাঁস্তে), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা), মো. আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), মো. আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), মো. আব্দুল করিম (দাঁড়িপাল্লা) মো. শাহেদুর রহমান (কলম)।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান (ঢেঁকি), মো. আব্দুল্লাহ আদিল (কাঁস্তে), এটিএম আওলাদ হোসাইন (হাত পাখা), মো. মনজুরুল হক (কলম), মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), মো. সুরুজ মিয়া (ট্রাক)। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান (লাঙ্গল), মোহাম্মদ শামীম কায়সার (ধানের শীষ), মো. আতোয়ারুল ইসলাম (কোদাল), আব্দুর রউফ আকন্দ (মোটর সাইকেল), আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা)।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে এএইচএম গোলাম শহীদ রঞ্জু (মোটরসাইকেল), নাহিদুজ্জামান নিশাদ (হাঁস), মোছা. রাহেলা খাতুন (কাঁচি), মো. আজিজুল ইসলাম (হাত পাখা), মো. আব্দুল ওয়ারেছ (দাঁড়িপাল্লা), ফারুক আলম সরকার (ধানের শীষ), শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), শ্রী নিরমল (কাঁস্তে), হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া)।  মতবিনিময় প্রতিক বরাদ্দ দেয়ার সময় উপস্থিত  ছিলেন পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার  মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, গাইবান্ধা জেলার ৭ উপজেলার নির্বাহী অফিসারগণ, গাইবান্ধা ৭ থানার অফিসার ইনচার্জগণ, জেলা প্রশাসন এর সহকারি কমিশনারগণ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রমুখ  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট