1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

ফেব্রুয়ারিতে টানা ৮ দিনের ছুটি পাবেন যেভাবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

নির্বাচনের মাস ফেব্রুয়ারির শুরুতেই বাড়তি ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র শবেবরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দফায় টানা ৮ দিনের ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এই দীর্ঘ ছুটি পেতে হলে প্রয়োজন হবে সামান্য পরিকল্পনা ও একটি দিনের ঐচ্ছিক ছুটি ব্যবহার।

শবেবরাত ঘিরে টানা চার দিনের সুযোগ

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষ্যে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে টানা ছুটি পাওয়া যাবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি। ফলে মাত্র এক দিনের ছুটি ব্যবহার করেই টানা চার দিন বিশ্রামের সুযোগ মিলবে।

নির্বাচন উপলক্ষে আরও চার দিনের ছুটি

এরপর আবারও ছুটির সুযোগ আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে এই দফায় পাওয়া যাবে আরও চার দিনের টানা ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের কারণে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই নির্ধারিত ছিল।

২০২৬ সালের ছুটির চিত্র

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে।

এ ছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীরা পাবেন ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিষ্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত আছে ২ দিনের ঐচ্ছিক ছুটি।

সব মিলিয়ে, ফেব্রুয়ারির শুরুতে সামান্য পরিকল্পনা করলে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা দীর্ঘ ছুটির আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট