1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্কুলে সেই শিশু নির্যাতনকারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর নয়াপল্টনের বেসরকারি স্কুলে চার বছর বয়সী শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিরপুরের ৬ নম্বর সেকশনের এক বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডের আবেদনসহ তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুর ইসলাম আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন। এর আগ পর্যন্ত পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পবিত্র কুমার বড়ুয়া নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। মামলার অপর আসামি শারমিন জাহান বর্তমানে পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট