1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট। এ অভিযোগে সিইসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়।

এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট