1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

​লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মুন্না ভোরে ফজরের নামাজ আদায় করতে রেলওয়ে স্টেশন মসজিদে যায়। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট