1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

দেশের স্বর্ণবাজারে ইতিহাসের সর্বোচ্চ মূল্য রেকর্ড হয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২৩ হাজার টাকারও বেশি। সর্বশেষ নির্ধারণ অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯৯৯ টাকা, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের এই নতুন মূল্য ঘোষণা করে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

প্রচলিত হিসাব অনুযায়ী ১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম ধরে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের দাম ধরা হয়েছে ২৪ হাজার ৫২০ টাকা। এতে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ৮৫ হাজার ৯৯৯ টাকা।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম ২৩ হাজার ৪০৫ টাকা, ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ২০ হাজার ৬০ টাকা, ভরি ২ লাখ ৩৪ হাজার ১ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি গ্রাম ১৬ হাজার ৫৫০ টাকা, ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৭ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৮ হাজার ৫৭৩ টাকা (প্রতি গ্রাম ৭৩৫ টাকা)। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরি ৮ হাজার ১৬৫ টাকায় এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ভরি ৬ হাজার ৯৯৮ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি দাম পড়বে ৫ হাজার ২৪৯ টাকা।

এর আগের দিন বুধবার (২৮ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করেছিল। একদিনের ব্যবধানে ফের বড় ধরনের বাড়তি দামে স্বর্ণের বাজারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট