1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

দুই মাস বিরতির পর ভারত থেকে এলো ১১৩৬ টন চাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

দীর্ঘ পৌনে দুই মাস বিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।

ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার পর্যন্ত মোট ১ হাজার ১শ ৩৬ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমদানির অনুমতি পাওয়ার পর ২৪ জানুয়ারি প্রথম দফায় ৭টি ট্রাকে ৩১৯ মেট্রিক টন চাল আসে। এরপর ২৭ জানুয়ারি ৫ ট্রাকে ২২০ মেট্রিক টন এবং আজ ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫টি ট্রাকে ৫৯৭ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, বন্দর পর্যন্ত প্রকারভেদে আমদানি করা এসব চালের প্রতি কেজিতে গড় ব্যয় পড়েছে আনুমানিক ৫০ থেকে ৭০ টাকা।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, গত তিন দিনে ভারত থেকে ৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৭টি চালানের মাধ্যমে এই চালগুলো এনেছে।

তিনি আরও জানান, সর্বশেষ গত বছরের ৩ ডিসেম্বর এই বন্দর দিয়ে ৫৬৩.৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট