1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১৫০০ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাবিল পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ তল্লাশি করা হয়।

বাসটির ভিতরে থাকা (টিকিটবিহীন) এক যাত্রীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউপির ছোট দুর্গাপুর গ্রামের শামছুল হকের ছেলে রহিম মিয়া (৪০)।

ডিএনসি সূত্র জানায়, গ্রেফতারকৃত রহিম মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানায় উপপরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিএনসি আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামত আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট