1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

ইতালির নাগরিকত্ব আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, উপকৃত হবেন বাংলাদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

ইতালির নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে দেশটির সরকার। নতুন এই সংস্কারের ফলে ইতালিতে বসবাসরত অভিবাসীরা—বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা—আগামী বছর থেকেই উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি মাসেই ২০২৬ সালের বাজেট আইনের অংশ হিসেবে নাগরিকত্ব সংক্রান্ত সংশোধনী অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে নাগরিকত্ব আবেদনের পুরো প্রক্রিয়ায় আধুনিক ডিজিটাল ব্যবস্থা যুক্ত করা হচ্ছে, যা আবেদনকারীদের দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।

সরকারের ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ কর্মসূচির আওতায় নাগরিকত্ব প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা ধাপে ধাপে এই নতুন ব্যবস্থার পূর্ণ সুফল পেতে শুরু করবেন।

নতুন আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত সব তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। ফলে আগে যেভাবে ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে বছরের পর বছর আটকে থাকত, সেই জটিলতা অনেকটাই দূর হবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া শুরু হবে, যার ফলে নিষ্পত্তির সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এ ছাড়া দীর্ঘদিন বৈধভাবে ইতালিতে বসবাসকারী আবেদনকারীদের ক্ষেত্রে তথ্য যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যারা নাগরিকত্বের জন্য ১০ বছর বা তার বেশি সময় অপেক্ষা করছেন, তাদের ফাইল দ্রুত মূল্যায়নে এই প্রযুক্তি সহায়ক হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে। ২০২৬ সালের বাজেট আইনে এই ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে এসব আবেদনের ক্ষেত্রে ২৫০ ইউরো ফি মওকুফের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের অধীনে আগামী জুন মাসের মধ্যেই পুরো নাগরিকত্ব ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এতে আবেদনকারীরা স্মার্টফোনের মাধ্যমে SPID বা CIE ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ অনলাইনে পর্যবেক্ষণ করতে পারবেন—যেমনটি ইতোমধ্যে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে চালু রয়েছে।

ইতালিতে বসবাসরত অভিবাসীদের মতে, এই পরিবর্তন প্রবাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যারা বৈধভাবে দীর্ঘদিন বসবাস করছেন, অথবা সিজনাল ভিসার মাধ্যমে এসে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন—তাদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট